Homeপ্রযুক্তিSamsung Galaxy: ভারতের বাজারে এল Samsung Galaxy A57 5G. ফিচার ও দাম...

Samsung Galaxy: ভারতের বাজারে এল Samsung Galaxy A57 5G. ফিচার ও দাম দেখে নিন।

সাংবাদিক নিউজ ডেস্ক: সারা বিশ্বের মানুষের কাছেই বিশ্বস্ত ব্র্যান্ড স্যামসাং (Samsung). আর Samsung Galaxy মডেল তার দাম, ফিচার ও প্রযুক্তির জন্য গ্রাহক মহলে পরিচিত হয়ে উঠেছে। ইতিমধ্যে বিশ্বে Samsung Galaxy S26 সিরিজের প্রভূত জনপ্রিয়তা। আর তাই এবার কোম্পানি লঞ্চ করলো তাদের ‘Galaxy A’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন। গ্রাহকদের মন জয় করতে এবার ডবল ধামাকা। স্যামসং কোম্পানি সদ্য লঞ্চ করেছে Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A37 5G স্মার্টফোন দুটি।

Samsung Galaxy A37 5G Smartphone

এই স্মার্টফোনগুলি প্রিমিয়াম ডিজাইন, অ্যাডভান্স ফিচার, তার সঙ্গে শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে ভারতের বাজারে ঝড় তুলেছে। এবার আপনারও যদি প্ল্যান থাকে এই স্মার্টফোনটি কিনে নেওয়ার তবে চলুন দেখে নেওয়া যাক দাম, ফিচার ও স্পেসিফিকেশন। Samsung Galaxy A57 5G Smartphone ইতিমধ্যে ভারতে Samsung Galaxy A57 5G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে একটি হল ভ্যানিলা মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশন যুক্ত এই মডেলটির দাম 56,999 টাকা। আর টপ ভেরিয়েন্ট যেটি 12GB RAM + 256GB স্টোরেজ অপশন যুক্ত তার দাম 62,499 টাকা রাখা হয়েছে। ভারতে স্মার্টফোনটি যে যে কালার অপশনে লঞ্চ হয়েছে সেগুলি হল, Awesome Navy, Awesome Icyblue এবং Awesome Lilac।

Samsung Galaxy A57 5G Special Features

Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে নতুন Exynos 1680 প্রসেসর। এর পাশাপাশি গ্রাফিক্স জন্য ফোনটিতে Samsung Xclipse 550 GPU দেওয়া হয়েছে। স্মার্টফোনটি 6 জেনারেশন Android OS আপগ্রেড আর তার সঙ্গে 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট সহ পেশ হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটি এখন থেকেই প্রস্তুত Android 22 OS এর জন্য। স্যামসং এর এই স্মার্টফোনটিতে অ্যাড করা হয়েছে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে।

স্মার্টফোনটির Super AMOLED+ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট আর তার সাথে Vision Booster সাপোর্ট করে এছাড়া ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও সাপোর্ট করে।ইউজারদের জন্য স্মার্টফোনটিতে Galaxy A57 5G ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে যুক্ত করা হয়েছে এলইডি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্র ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

আর তার সাথে 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরও দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেলফি এবং ভিডিও কলের জন্য Galaxy A57 5G স্মার্টফোনে পেয়ে যাবেন এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। গ্রাহকদের সুবিধার জন্য ফোনটির দাম সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img