Homeরোজকার খবরTrain Fare: লোকাল ট্রেনের টিকিটে ডিসকাউন্ট! কোথায়, কিভাবে পাবেন? একনজরে দেখে নিন।

Train Fare: লোকাল ট্রেনের টিকিটে ডিসকাউন্ট! কোথায়, কিভাবে পাবেন? একনজরে দেখে নিন।

সাংবাদিক নিউজ ডেস্ক: প্রতিদিন ট্রেনে টিকিট (Train Fare) কেটে যাতায়াত করেন? আপনার জন্য এবার সুখবর। কারণ লোকাল ট্রেনের টিকিট কাটলেই পাবেন দারুন ডিসকাউন্ট। পয়লা বৈশাখ বিশেষ অফার মিস করবেন না। চলুন দেখে নেওয়া যাক কোথায়, কিভাবে টিকিট কাটলে ডিসকাউন্ট পাবেন।

Local Train Fare Special Discount

ভারতবর্ষের প্রাণরেখা ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway). প্রত্যেকদিন লাখ লাখ মানুষ লোকাল ট্রেনের (Local Train) টিকিট কেটে যাতায়াত করেন। আর সেই টিকিট কাটতে গিয়ে যদি পান ডিসকাউন্ট? বলুন তো কেমন লাগবে? চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বাড়ি বসে লোকাল ট্রেনের টিকিট কেটে ডিসকাউন্ট পাবেন। একনজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।

লোকাল ট্রেনের টিকিটে কিভাবে ডিসকাউন্ট পাবেন?

রেলকাত্রীদের উৎসাহ দিতে ভারতীয় রেলের এক অভিনব উদ্যোগ। বাড়ি বসে লোকাল ট্রেনের টিকিটে (Online Ticket) কেটে পাবেন ছাড়। এই ছাড় দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। টিকিট কাটলেই সব মিলিয়ে পাচ্ছেন ৩ শতাংশ ছাড়। ডিসকাউন্ট পাওয়া যাবে অসংরক্ষিত টিকিটে (Unreserved Ticket)। তবে একথা মনে রাখতে হবে যে, সব সময় পাবেন না এই সুবিধা। ডিসকাউন্ট বৈধ থাকছে আগামী কিছু মাস পর্যন্ত।

কবে পর্যন্ত সুবিধা পাবেন?

সূত্রের খবর,ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, রেল যাত্রীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত এই সুবিধা পাবেন। তবে মনে রাখতে হবে কেবলমাত্র কম দূরত্বের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য এই সুবিধা বৈধ থাকছে। বেনিফিট পাওয়ার জন্য আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে রেল ওয়ান অ্যাপ। আর এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটলেই সুযোগ মিলবে। টিকিট কাটলে প্রত্যেক টিকিটে ৩ শতাংশ করে ছাড় পাওয়া যাবে। ফোনে রেলওয়ান অ্যাপ ব্যবহার করে UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, অথবা ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট টিকিট কাটা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, নিত্যযাত্রীদের রেলওয়ান অ্যাপ (Railone App) ব্যবহার করে অনলাই টিকিট বুকিংয়ে উৎসাহ দিতে এই উদ্যোগ নিয়েছে রেল। এতে ডিসকাউন্ট ছাড়া বাড়তি সুবিধা হল, টিকিট কাটার সময় স্টেশন কাউন্টারের লম্বা লাইন এড়াতে পারবেন। পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img