Homeরোজকার খবরLPG: রান্নার গ্যাস বুকিং করতে পারছেন না? সমস্যা কাটাতে এক ক্লিকে জেনে...

LPG: রান্নার গ্যাস বুকিং করতে পারছেন না? সমস্যা কাটাতে এক ক্লিকে জেনে নিন জরুরি তথ্য।

সাংবাদিক নিউজ ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে রান্নার গ্যাস (LPG) যেন সোনার চেয়েও দামী, ঊর্ধ্বমুখী রান্নার গ্যাস বর্তমানে দুর্মূল্য হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আঁচে সমস্যার মুখে বঙ্গ জনতা। চড়া দাম দিয়ে রান্নার গ্যাস বুকিং করেও মিলছে না এলপিজি। গ্যাস বুকিং করতে পারলেও স্বস্তি নেই। রান্নার গ্যাস পাওয়ার জন্য একটানা অপেক্ষা করতে হবে। এই পরিস্থিতিতে করবেন কী? কিভাবে মিলবে রান্নার গ্যাস? আসুন এই প্রতিবেদনের মাধ্যেমে জরুরি কিছু তথ্য জেনে নেওয়া যাক।

LPG Booking In All Over India

রান্নার গ্যাস নিয়ে ঘোর চিন্তার মুখে আমজনতা। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি এলপিজি তথা রান্নার গ্যাস। দীর্ঘদিন ধরেই এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে অসন্তোষ বাড়ছিল জনতা মহলে। কিন্তু এবার যে জটিলতা বাড়ল!বুকিং করতে গিয়ে হয়ই না গ্যাসের বুকিং, পাল্টা সমস্যায় জর্জরিত ভারতবাসী। সমস্যা মিটবে কবেতার অপেক্ষায় দিন গুনছেন সবাই। এই পরিস্থিতির মাঝে গৃহস্থালীর ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে প্রায় ৬০ টাকা। দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস বুকিংয়ের (Liquefied Petroleum Gas) ক্ষেত্রে নতুন করে নিয়ম জারি করেছে কেন্দ্র।

বর্তমানে ২১ দিন থেকে বাড়িয়ে এই গ্যাস বুকিংয়ের সময়সীমা ২৫ দিন করা হয়েছে। তবে এক্ষেত্রেও অভিযোগ উঠছে যে, বুক করার পরেও পাওয়া যাচ্ছে না গ্যাস।গ্যাসের বুকিং সংক্রান্ত জরুরি তথ্য বিভিন্ন গ্যাসের এজেন্সিগুলিতে বর্তমানে গ্রাহক চাহিদা তুঙ্গে। তাছাড়া শোরুমগুলিতেও লম্বা লাইন। অনেকেই অভিযোগ করছেন জেলায় ফোনে গ্যাস বুকিং করেও ওটিপি পাওয়া যাচ্ছে না। তার জেরে বাড়ছে আতঙ্ক।

তবে অনেকেই হয়তো জানেন না গ্যাস বুকিং করার জন্য আর লাইন দেওয়ার দরকার নেই। বরং বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে অনলাইনেই গ্যাস বুকিং করা যাবে। ইতোমধ্যে বিভিন্ন গ্যাস সংস্থাগুলির তরফে জানানো হয়েছে যে, হোয়াটসঅ্যাপ ও মিসড কলদিয়ে বাড়িতে বসেই গ্যাস বুকিং করা যাবে।

হোয়াটসঅ্যাপে কীভাবে বুকিং করবেন?

জেনে রাখুন, সমস্ত গ্যাস সংস্থাগুলির নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। সেখানে লিখুন ‘Hi’ কিংবা ‘Book’। আর এটা লিখে পাঠালেই গ্যাস বুকিং হয়ে যাবে। এর পাশাপাশি, রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে মিসড কল দিলেও গ্যাস বুকিং হয়ে যাবে। এবার ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করার জন্য এইচপি অ্যাপ ব্যবহার করুন। এছাড়া, ভারত গ্যাস বুক করতে হলে আপনাকে ১৮০০২২৪৩৪৪ এ ‘Hi’ লিখে পাঠাতে হবে।(তথ্য সংগ্রহের ভিত্তিতে উপস্থাপিত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img